করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী অরূপ দাশ - The News Lion

করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী অরূপ দাশ

 


দি নিউজ লায়নঃ    করোনা আক্রান্ত হলেন ২১৮ এগরা বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরূপ দাশ।। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকে এগরা বিধানসভা এলাকায় বহু মিটিং, মিছিল ও পদযাত্রা করেছেন অরূপ। তার সাথে প্রার্থী অরূপ দাশ অমিত শাহর সভায়ও গেছেন। 

শুভেন্দু অধিকারীর সাথে টেবলো সহযোগে পানিপরুল থেকে এগরা এসেছেন। প্রার্থী অরূপ দাশ নিজে থেকে জানতে পারেন আজ কাঁথি তে মোদীর জনসভা ছিল। তাই পূর্ব মেদিনীপুরের বিজেপি প্রার্থীদের নির্দেশ ছিল সভার আগের দিন প্রার্থীদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে।


সেই মতো এগরা সুপার স্পেসিলিটি হসপিটালে পরীক্ষা করার পর ধরা পড়ে বিজেপি প্রার্থী অরূপ দাশ করোনা পজেটিভ।তিনি এখন এগরা বিধানসভা এলাকার বর্ডার এলাকায় হোম করাইন্টাইন এ আছেন বলে বিশস্থ সূত্রে জানা গেছে।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.